নোয়াখালীর একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড|প্রায় ২০০দোকান পুড়ে ছাই

0
180
নোয়াখালীর একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড|প্রায় ২০০দোকান পুড়ে ছাই
নোয়াখালীর একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড|প্রায় ২০০দোকান পুড়ে ছাই

বিশ্ববার্তা ডেস্ক: শুক্রবার সকাল ৬টার দিকে নোয়াখালীর চৌমুহনীর ইসলাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০০দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে চৌমুহনী, মাইজদী, ফেনী ও লক্ষ্মীপুরে মোট ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ন কবির জানান, একটি স্টেশনারি দোকানের ভেতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ২০০ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

আরোও পড়ুন: এক ওভারে দুই রিভিউ, জিতে যান গেইল

আগুন লাগার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

আপনার মতামত দিন