১৫ মিনিটের ব্যবধানে মা ও ছেলের মৃত্যু

0
150
মা ও ছেলের মৃত্যু
ব্রাহ্মণবাড়িযার মা ও ছেলের মৃত্যু

বিশ্ববার্তা ডেস্ক: ব্রাহ্মণবাড়িযার আখাউড়া উপজেলায় ঈদের দিনে মায়ের মৃত্যুর ১৫ মিনিট পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় ছেলে।

বুধবার (৫জুন) বিকালে উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা সাহেবা বেগম ও ছেলে আবুল কাশেম। তারা হলেন কল্যাণপুর গ্রামের কাইয়ুম মিয়ার স্ত্রী সাহেরা বেগম ও তার বড় ছেলে আবুল কাশেম।

জানা গেছে, ঈদের দিন বিকাল পৌনে পাঁচটার দিকে অসুস্থতাজনিত কারণে সাহেরা বেগম মারা যান। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পরই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছেলে আবুল কাশেমও।

১৫ মিনিটের ব্যবধানে মা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আবুল কাশেমের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে ।

আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মা ও ছেলের মৃত্যু ঘটনাটি খুবই মর্মান্তিক। ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। তবে অফিসিয়ালি কেউ আমাদেরকে এ বিষয়টি জানায়নি।

আপনার মতামত দিন