অবৈধভাবে বালি উত্তোলন | ৫০ হাজার টাকা জরিমানা-কমলগঞ্জ

0
207
bissobarta.com
অবৈধভাবে বালি উত্তোলন

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা বাগানে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় প্রায় ৩০০ ঘনফুট বালি জব্ব করা হয়েছে।

বালু জব্বের সাথে সাধে বালি উত্তোলনকারী মছব্বির মিয়াকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার।

বৃহস্পতিবার (২৩মে) বেলা ১ টায় বালি জব্দ করে জরিমানা করেনি কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সূত্রে জানা যায় বেশ কিছু দিন ধরে কমলগঞ্জে ধলাই নদসহ বিভিন্ন পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলনের গুঞ্জন চলছিল।

গত ২ সপ্তাহ আগেও ধলাই নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে পরিবহনের সময় বালি ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছিল। বৃহস্পতিবার নির্বাহী হাকিম সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার আকস্মিকভাবে পদ্মছড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ৩০০ ঘনফুট বালি জব্দ করেন।

আরোও পড়ুন: ইসলাম ধর্ম গ্রহণ|ভারতের তামিল নায়ক রাম চরণ

সাথে সাথে বালি উত্তোলনকারী মছব্বির মিয়াকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) সুমী আক্তার বালি জব্দ ও নগদ জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

আপনার মতামত দিন