৩৯তম বিসিএস এ উত্তীর্ণ কমলগঞ্জের কনিকা সিনহা

0
177
bissobarta.com
কনিকা রানী সিনহা

আহমেদুজ্জামান আলম,কমলগঞ্জ: চিকিৎসকদের ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষায় চুড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন কমলগঞ্জের সন্তান কনিকা রানী সিনহা।

কনিকা রানী সিনহা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতঁইগাও গ্রামে ১৯৯২ সালে জন্মগ্রহন করেন।

তিনি কমলগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক কৃঞ্চ কুমার সিংহ ও প্রতিভা রানী সিনহা দম্পতির একমাত্র মেয়ে।

কনিকা রানী সিনহা কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও কমলগঞ্জ সরকারি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে কৃতকার্য হয়। পরে মেডিকেলের ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে সম্মিলিত সাময়িক মেডিকেল হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে মেধাবী ছাত্রী কনিকা রানী সিনহা ৩৯তম বিসিএস পরীক্ষায় অংশ গ্রহন করে।

তার এমন সাফল্যে পরিবার ও এলাকায় বইছে আনন্দের বন্যা।

আপনার মতামত দিন