১০৪০ টাকা মণে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু|কমলগঞ্জ

0
146
bissobarta.com
ধান কেনা শুরু

স্টাফ রিপোর্ট : মৌলভীবাজারের কমলগঞ্জে সরাসরি কৃষকের কাছ থেকে বোরো ধান কেনা শুরু করা হয়েছে।প্রতি মণ ধান ১০৪০টাকা করে কৃষকের কাছ থেকে।

মঙ্গলবার (২১মে) বিকাল ৪টায় ভানুগাছ খাদ্য গোদাম প্রঙ্গনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআশেকুল হক, সহকারী কমিশনার (ভূমি) সুমি আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক হোসেন মানিক, অফিসার ইনচার্জ আরিফুর রহমান, সমাজ সেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান সহ কৃষি বিভাগ ও খাদ্য বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় কৃষকগণ।

প্রতি কেজি বোরো ধান কেনা হচ্ছে ২৬ টাকা দরে। সে হিসাবে প্রতি মণ ধানের দাম পড়ছে ১০৪০ টাকা।খাদ্য অধিদফতরের স্থানীয় কর্মকর্তারা বলছেন, আরও আগে থেকেই বোরো ধান কেনার কথা ছিল। কিন্তু কৃষকের তালিকা তৈরিতে বিলম্ব হওয়ায় ধান কেনা শুরু করতে বিলম্বিত হয়।

এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।এবারে একশত সাত টন ধান কেনার কথা রয়েছে বলে জানান।

লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।এর আগে উপজেলার শমসেরনগরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আপনার মতামত দিন