সিলেট-আখাউড়া নতুন রেলপথ নির্মাণ করা হবে- রেলমন্ত্রী সুজন

0
186
সিলেট-আখাউড়া নতুন রেলপথ নির্মাণ করা হবে- রেলমন্ত্রী সুজন
সিলেট-আখাউড়া নতুন রেলপথ নির্মাণ করা হবে- রেলমন্ত্রী সুজন

মৌলভীবাজার প্রতিনিধি: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে সিলেট থেকে আখাউড়া পর্যন্ত ১৩৫ কিলোমিটার নতুন রেলপথ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন এমপি। তিনি বলেন, সিলেট-আখাউড়া রেলপথ বর্তমানে মিটারগেজ লাইন আছে।এটি তুলে নতুন করে ডুয়েল গেজ লাইন করা হবে।

বুধবার (২৬ জুন) দুপুরে কুলাউড়া বরমচালে ট্রেন দূর্ঘটনাস্থল পরিদর্শন শেষে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা উল্লেখ করে বলেন, এই দুর্ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোন ত্রুটি বা গাফিলতি হয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রমাণ হলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।এসময় রেলমন্ত্রী দুর্ঘটনার নিহতদের পরিবারের সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন।এছাড়া দুর্ঘটনার পর যারা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মন্ত্রী।

সংক্ষিপ্ত আলোচনা সভায় পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রণালয়ের পক্ষ হতে তাদের পরিবারকে ১ লাখ এবং আহতদের ১০ হাজার টাকা করে দেয়া হবে।

আরোও পড়ুন: শ্রীমঙ্গলে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিষাক্ত সবুজ বোড়া সাপ উদ্ধার

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান, মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল আহমেদ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান ও কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সফি আহমদ সলমান, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউপি চেয়ারম্যান প্রভাষক মদুদ হোসেন প্রমুখ।

এছাড়াও জেলা, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

আপনার মতামত দিন