রেলওয়ে যাত্রীদের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করণে সচেতনতামূলক সভা – কমলগঞ্জ

0
151
bissobarta.com
সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্ট : মৌলভীবাজার, কমলগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের আওতায় ভানুগাছ রেলওয়ে স্টেশনে যাত্রীদের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করণে সচেতনতামূলক সভা অনুষ্টিত হয়।

দুষ্কৃতকারী দ্বারা ট্রেনে ঢিল ছুড়া ও যাত্রী হয়রানি রোধে শনিবার (২৫মে) দুপুর ১২টায় কমলগঞ্জ থানার আয়োজনে ভানুগাছ রেলওয়ে স্টেশন প্লাটফ্রমে এ সভা অনুষ্টিত হয়।

কমলগঞ্জ পৌরসভার দায়ীত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা এসআই চম্পক ধামের সঞ্চালনায় ও স্টেশন মাষ্টার মোঃ সেলিম আহমেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, গোলাম মুগ্নি মুহিত, রফিকুল ইসলাম রোহেল, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম সুফি।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক নির্মল এস পলাশ,মোনায়েম খান ও রেলওয়ে স্টেশন সিএনজি(অটোরিক্সা) চালক সমিতির সাধারন সম্পাদক বাবুল আহমেদ প্রমূখ।

আরোও পড়ুন: লাউয়াছড়ায় রেল লাইনে গাছ, ট্রেন ছাড়ল ৪ ঘণ্টা পর

বক্তরা বলেন আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং কোন ধরণের হয়রানির শিকার না হয় সেদিকে সবাই লক্ষ রাখতে হবে।

আপনার মতামত দিন