সবাইকে বেধে রেখে শিশুর গলায় দা ধরে ডাকাতি : ৮ লক্ষা টাকার মালামাল লুট

0
178
সবাইকে বেধে রেখে শিশুর গলায় দা ধরে ডাকাতি : ৮ লক্ষা টাকার মালামাল লুট
সবাইকে বেধে রেখে শিশুর গলায় দা ধরে ডাকাতি : ৮ লক্ষা টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার: সবাইকে বেধে রেখে শিশুর গলায় দা ধরে ডাকাতি। স্বর্ণ ও নগদ অর্থসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে এক চা শ্রমিক ও সিএনজি অটোরিক্সা চালকের বাসার কলাপসিবল গেইট ও দরজা ভেঙ্গে প্রবেশ করে নারী পুরুষ সবাইকে বেধে রেখে এক শিশুর গলায় দা ধরে ডাকাতি করা হয়েছে।

ডাকতাদল ঘরের সব কিছু তছনছ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে শমশেরনগর ৬নম্বর শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটে।

আরোও পড়ুন: পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন

রাত সাড়ে ৩টায় পাশ্ববর্তী কানিহাটি চা বাগানে নারায়ন বীনের বাসায় একইবাবে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে এ ডাকাতি সংঘটিত হয়েছে।

ডাকাত আক্রান্ত শমশেরনগর সিএনজি অটোরিক্সা চালক অন্তর রাজভর বলেন, মঙ্গলবার রাতে বাসার সবাই ঘুমিয়ে পড়লে রাত দেড়টায় ১৬ থেকে ১৭ জনের মুখোশপরা সশস্ত্র একদল ডাকাত প্রথমে বাসার কলাপসিবল গেইট ভাঙ্গে। পরে তারা ঘরের সামনের দজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এসময় তিনি ঘুম থেকে উঠে পড়লে তাকে ও তার বাবাকে এক রঁশিতে বেধে ফেলে। তার মাসহ ঘরের নারীদেরও বেধে এক পর্যায়ে একটি শিশুর গলায় লম্বা একটি দা ধরে ঘরের আলমারী ভেঙ্গে তছনছ করে। সে সময় পরিবারের তিন সদস্যের কষ্টের সঞ্চিত নগদ ৩০ হাজার টাকা, আড়াই ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৫টি মুঠোফোন, একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, সিলিন্ডারসহ গ্যাসের চুলা ও একটি ডিভিডি লুটে নেয় ডাকাতদল।

ডাকাতদল ঘরের আইপিএস সংযোগ খুলে নিলেও বাসার বাইরে ফেলে যায়। সব মিলিয়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। অন্তর রাজভর আরও বলেন ডাকাতদলের দুই এক জনের হাতে পিস্তল ও বাকিদের সবার হাতে লম্বা দা ছিল।

আরোও পড়ুন: মুসলিম শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরায় হয়রানি বন্ধের নির্দেশ হাইকোর্টের

একই ভাবে ২য় বাসায় ডাকাতি:

কানিহাটি চা বাগানের নারায়ন বীনের ছেলে সঞ্জীব বীন বলেন, একই ভাবে ডাকাতদল এ বাসারও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাসার সবাই বেধে রেখে ডাকাতি করেছে। তারা ব্যবসার নগদ ৬০ হাজার টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ব্যবহারীসহ বিক্রির জন্য রাখা ১৫টি মুঠোফোনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।

কানিহাটি চা বাগনের ওয়ার্ড ইউপি সদস্য সীতারাম বীন বলেন, একই ভাবে পাশাপশি দুটি চা বাগানে ডাকাতি ঘটনায় সাধারণ শ্রমিক পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, যেভাবে ডাকাতি হয়েছে তাতে বাধা দিলে বাসার লোকজন হতাহত হতেও পারতেন। ঘটনাটি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ তদন্ত করে দেখছে।

আপনার মতামত দিন