বিশ্ববার্তা ডেস্ক: রাজনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১১জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন- রাজনগর থানার পুলিশ ফোর্স।
অভিযানে ঢাকা সিলেট রোডে অবস্থিত পারুল ডিপার্টমেন্টার ষ্টোরকে ১ হাজার টাকা, মসজিদ রোডে অবস্থিত কাজী খন্দকার পোল্ট্রি ফার্মকে ১ হাজার টাকা, মুন্সিবাজারে অবস্থিত আনিসা ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, সিলেট রোডে অবস্থিত রয়েল ফুডসকে ২ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আরোও পড়ুন: প্রতিবন্ধী তরুণীকে হত্যার পর ধর্ষণ|আসামী সইফুল ইসলাম গ্রেপ্তার
উক্ত অভিযানে পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা ২০০৭ লঙ্ঘন করে পণ্য সামগ্রী বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।









