মৌলভীবাজারের প্রথম করোনা রোগীর মৃত্যু!

0
381
মৌলভীবাজারের প্রথম করোনা রোগীর মৃত্যু!
মৌলভীবাজারের প্রথম করোনা রোগীর মৃত্যু!

মৌলভীবাজারের রাজনগরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া একব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। জানা যায় ওই ব্যক্তি পান-সিগারেটের দোকানদার ছিলেন

রোববার (৫ এপ্রিল) রাত ৯ টার দিকে সিলেট বিভাগীয় কার্যালয়ের (স্বাস্থ্য) সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বাড়ি আগে থেকেই লকডাউন করা হয়েছে।মঙ্গলবার আরো কয়েকজনের নমুনা ঢাকায় পাঠানো হবে।

আরোও পড়ুন: করোনা ভাইরাস: কমলগঞ্জে চারটি বাড়িক লক ডাউন

এর আগে শনিবার (৪ এপ্রিল) রাজনগরের টেংরাবাজার ইউনিয়নের আকুয়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যান এ ব্যক্তি।

এদিকে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ বলেন, কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কারণ সম্প্রতি তার কোনো প্রবাসীর সংস্পর্শে যাওয়ার ইতিহাস নাই। তবে সেখানে ৬১ জনকে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা আছে। ওই বাড়ি ‘লকডাউন’ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন চিকিৎসক। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

তিনি আরও বলেন, গতকাল শনিবার (৪ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) নমুনা পাঠানো হয়। আজ রোববার তারা আমাদেরকে জানায় যে, রিপোর্ট পজিটিভ। তবে তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।

আপনার মতামত দিন