মণিপুরী শিশুদের মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত | কমলগঞ্জ

0
191
মণিপুরী শিশুদের মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত | কমলগঞ্জ
মণিপুরী শিশুদের মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত | কমলগঞ্জ

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের মাতৃভাষায় প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মণিপুরী ভাষায় প্রাথমিক শিক্ষা চালুর জন্য আবেদন করা হয়।

শনিবার (২৯জুন) সকাল ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও মণিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে একাডেমী অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় মণিপুরী ললিতকলা একাডেমীর উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা।

বিশেষ অতিথি ছিলেন লেখক গবেষক ড. রণজিৎ সিংহ, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু, লোক গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, মণিপুরী ভাষা উন্নয়ন পরিষদের সভাপতি রস মোহন সিংহ।

আরোওে পড়ুন: কমলগঞ্জে আলীনগর চা বাগানে ডাকাতি | আহত ১

এসময় বক্তারা মাতৃভাষার পাশাপাশি দেশে বসবাসরত ক্ষুদ্র ক্ষুদ্র সকল জাতিসত্তার নিজস্ব ভাষা রক্ষা, বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মণিপুরী বিষ্ণুপ্রিয়া এবং মণিপুরী মীতৈ ভাষাকে অন্তর্ভূক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়ে বলেন, প্রাথমিক স্তরে প্রতিটি শিশুর মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করা একটি ন্যায্য অধিকার।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ।আলোচনায় অংশ নেন প্রভাষক রাবেয়া খাতুন, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, মোনায়েম খান, নির্মল এস পলাশ, মণিপুরী পত্রিকার পৌরী সম্পাদক শিক্ষক সুশীল কুমার সিংহ, শিক্ষক রানা রঞ্জন সিংহ , মল্লিকা দেবী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধতুল্য।একটি শিশুর বেড়ে উঠার জন্য মাতৃদুগ্ধ যেমনি প্রধান ও প্রয়োজনীয় উপাদান, মাতৃভাষাও তেমনি অপরিহার্য্য। মাতৃভাষার সাথে শিশুর সম্পর্ক অবিচ্ছেদ্য।

সুতরাং প্রাথমিক স্তরে প্রতিটি শিশুর মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করা একটি ন্যায্য অধিকার।তাই অবিলম্বে মণিপুরী ভাষায় প্রাথমিক শিক্ষা চালুর অর্ন্তভূক্তি করার জন্য মত পোষণ করেন।

বক্তারা আরো বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরী শিশুদের মাতৃভাষায় প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক এই সেমিনারে শিশুদের মৌলিক অধিকার পূরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষার্থে প্রাথমিক স্তরে শিশুদের মাতৃভাষায় শিক্ষাদান অত্যাবশকীয় বলে বিশ্বব্যাপী স্বীকৃত।সেমিনারে মণিপুরী জনগোষ্ঠীর নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন