ভারতের লোকসভা নির্বাচনে ভিন্ন তর্ক বিতর্কের পর জয়ের দ্বারপ্রান্তে সাভেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাইরে চলছে বিজয় উল্রাস। আর এই উৎসব দেখে ঘরে বসে থাকতে পারলেন না মোদীর মা হীরাবেন।
৯০ কোটি ভোটারের দেশ ভারত। বিশ্বের বৃহত্তম এই নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে গত ১১ এপ্রিল থেকে শুরু ১৯ মে পর্যন্ত মোট সাতটি ধাপে ভোট গ্রহণের মাধ্যমে। ১ হাজার ৮৪১টি রাজনৈতিক দলে থেকে ৮ হাজারেরও বেশি প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। তার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ৪ জন।
আজ বৃহস্পতিবার(২৩মে) সকালে লোকসভা নির্বাচনের ভোটের ফল ঘোষণা শুরু হয়। এতে এখন পর্যন্ত বেসরকারিভাবে ৫৪২টি আসনের মেধ্যে ৩২৮টি আসনে জয় পেয়েছে মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট এনডিএ।
ভোটের এই বড় ব্যবধানে মোদীর সরকার ক্ষমতায় আসার খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র।আর তাই সকালেই গুজরাটের গান্ধীনগরে ঘর থেকে বাইরে বের হয়ে আসেন মোদীর মা হীরাবেন। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করে ছেলের জয়ের জন্য সংবাদ মাধ্যমকেও কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে গত এপ্রিলের শেষ সপ্তাহে ৯৮ বছর বয়সী মা হীরাবেনের কাছে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন মা হীরাবেনের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আহমেদাবাদের ভোটকেন্দ্রে যান ভারতের এই প্রধানমন্ত্রী।
আরোও পড়ুন: সৌদির বিমানঘাঁটিতে ড্রোন হামলা
এপ্রিল মাসে শুরু হয়ে গত রোববার (১৯মে) শেষ হয় ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচনের ভোট। ৮৩ কোটির বেশি ভোটারের জন্য ৫৪২টি আসনের নয় লাখ কেন্দ্রে মোট সাত পর্বে চলে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভারতে পার্লামেন্ট নির্বাচনে কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হয় ২৭২টি আসন তার মধ্যে ৩২৯টি আসন ইতিমধ্যে পেয়ে এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির জোট এনডিএ।












