স্টাফ রিপোর্টার: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ধর্ষিত শিশু দ্বিতীয় শ্রেণিতে পড়ে বলে জানা যায় এবং ধর্ষক কিশোর ৭ম শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার বেলা ২ ঘটিকার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার যুধিষ্ঠিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার জনগনের কাছ থেকে জানা যায়, যুধিষ্ঠিপুর গ্রামের সপ্তম শ্রেণির এক কিশোর দুপুর ২ ঘটিকার দিকে দ্বিতীয় শ্রেণির ওই শিশুকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে জুর করে ধর্ষণ করে। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে অভিযুক্ত ৭ম শ্রেণির কিশোরের বাবা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।ধর্ষণকারী কিশোরের বাবা বলেন, আমার ছেলে অপরাধ করেছে। আমি তার সঠিক শাস্তির দাবী জানাই।
আরোও পড়ুন: নদীর জ্বলে গোসলে নেমে দুই বালকের অস্বাভাবিক মৃত্যু
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার বদরুজ্জামান জানান, খবর পেয়ে তিনি ওই বাড়িতে পুলিশ পাঠান। পুলিশ আশার খবর পেয়ে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।তবে অভিযুক্ত কিশোরকে খুজে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।









