দিঘীতে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু-কমলগঞ্জ

0
143
দিঘীতে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু-কমলগঞ্জ
পতীকী ছবি

কমলগঞ্জে দিঘীতে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে দিঘীর পানিতে পরে তীর্থ গোস্বামী (৮) নামক এক শিশুর মর্মান্তিক এই মৃত্যু ঘটনাটি ঘটে।

রবিবার (১৬ জুন) দুপুর ১টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবি নিখিল কান্তি গোস্বামীর পুত্র তীর্থ গোস্বামী বাড়ির সকলের অজান্তে পাশ্ববর্তী দিঘীতে পড়ে যায়।

পরে পরিবারের সদস্যরা এলাকাবাসীকে সাথে নিয়ে জাল দিয়ে তীর্থকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরোও পড়ুন: কমলগঞ্জের ভিন্ন স্থানে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ঝুকিপূর্ন্য

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এবিএম সাজেদুল কবীর ঘটনার এই সত্যতা নিশ্চিত করেন।

আপনার মতামত দিন