বিশ্ববার্তা ডেস্ক: সিরিয়ার মুসলমানদের উপর অমানবিক অত্যাচারে নিপীড়িত অসহায় মুসলমানদের জন্য সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে সকল প্রাইজ মানি এবং তার সম্পুর্ণ ম্যাচ ফি তথা প্রায় ৫ লক্ষ্য টাকা সিরিয়ার মুসলমানদের ইফতারের জন্য দান করেছেন মুশফিক।
সম্প্রতি সিরিয়ার মুসলমানদের উপর অমানবিক অত্যাচারে নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে।পবিত্র রমযান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের জন্য অর্থ পাওয়া দায় হয়ে দাড়িয়েছে তাদের।
সিরিয়ার মুসলমানদের এ পরিস্থিতি দেখে নিজেকে ঠিক রাখতে পারেলেন না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
আবেগপ্রবণ ও ধর্মপ্রাণ মুশফিকুর রহীম সব সময়ই মানবতার পাশে দাড়িয়েছেন।তাই সিরিয়ায় মুসলামনদের উপর অত্যাচার নাড়া দিয়েছে তার বিবেকককে। সে কারনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
জানা গেছে, সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে সকল প্রাইজ মানি এবং তার সম্পুর্ণ ম্যাচ ফি তথা প্রায় ৫ লক্ষ্য টাকা সিরিয়ার মুসলমানদের ইফতারের জন্য দান করে দিয়েছেন মুশফিক।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অসহায়-দরিদ্র মুসলামনদের জন্য মুশফিকের এমন মানবিক কাজ সত্যিই প্রসংশনীয়। তার এই মহানুভবতায় প্রশংসিত বাংলাদেশ।












