বিশ্ববার্তা ডেস্ক: কলেজের শিক্ষক পেটানোর মূল অপরাধী সরকারী শহীদ বুলবুল কলেজের ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে আটক করেছে পাবনা সদর থানার পুলিশ।
শনিবার (১৮মে ২০১৯ইং) ভোর রাতে পাবনার একটি বাসা থেকে জুন্নুনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।
পাবনা সদর থানার ওসি এ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, শিক্ষক মাহমুদুর রহমানকে লাঞ্চনার ঘটনার সঙ্গে সংশিালষ্ঠতার অভিযোগে জুন্নুনকে আটক করা হয়েছে।
জানা যায়, গত ৬ মে এইচএসসি পরীক্ষায় ডিউটি দেওয়ার সময় সরকারী শহীদ বুলবুল কলেজের প্রভাষক মাহমুদুর রহমান দু’জন পরীক্ষার্থীকে নকল করতে বাঁধা দেন।এ ঘটনার প্রেক্ষিতে প্রভাষককে কলেজ থেকে বের হয়ে যাবার সময় হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ১২ মে রোববার দুপুর ২টায় উচ্চমাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমান।কলেজের মূল ফটকে আসলে কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ভাবে হামলা করে মাসুদুরকে পেটাতে শুরু করে ছাত্রলীগ নেতারা
শিক্ষক লাঞ্ছনার এই ঘটনায় বুধবার রাতে সরকারী শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল কুদ্দুস, ঘটনায় জড়িত সজল ও শাফিনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে সজল(২০) ও শাফিনকে(২০) গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।হামলার ভিডিও ফুটেজে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সামসুদ্দিন জুন্নুনকে দেখা গেলেও অজ্ঞাত কারণে মামলায় তাকে আসামি করা হয়নি
আরোও পড়ুন: নকল করতে বাধা দেওয়ায় : ছাত্রলীগ হতে শিক্ষককে লাঞ্ছিত
প্রধান অপরাধীকে আসামী না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন কলেজের শিক্ষকরা।মামলার আসামী করা না হলেও শেষ পর্যন্ত প্রধান অপরাধী ছাত্রলীগ সভাপতি জুন্নুনকে আটক করে পুলিশ।












