শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ সহজি করন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
156
শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ সহজি করন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ সহজি করন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদপত্র সহজীকরণ ও অনলাইনে ডাটাবেইজ সংগ্রহ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৪ঘটিকায় উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, যুগ্ম সচিব আহসান কবির, মেহেদী হাসান ও আশরাফুল আলম,কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক,  সহকারী কমিশনার(ভূমি) সাহিদুল আলম।

এ সময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, মিনাস বেসরা, গারো স্টুডেন্ট নেতা আশিষ দিও, খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক সাজু মারছিয়াং,ও  ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়কারী তাজুল ইসলাম জাবেদ,ও অন্যান্য নেতৃবৃন্দ 

সভায় বলা হয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সনদ সহজীকরণের লক্ষ্যে ইতিমধ্যেই ৮টি ডাটাববেইজ তৈরি করা হয়েছে।এখন এসব সম্প্রদায়ের সদস্য ও শিক্ষার্থীরা সহজেই অনলাইনে সনদ পাবেন।এজন্য পূর্বের মতো আর ভোগান্তি ও সময়ক্ষেপণ হবে না। তাদের সনদ প্রাপ্তি থেকে শুরু করে সব ধরণের তথ্য সহজে প্রদান করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় দুই-এক দিনের মধ্যে কোন কোন শিক্ষার্থী জেলা প্রশাসন থেকে অনলাইনে সনদ সংগ্রহ করেছেন বলেও শিক্ষার্থীরা মতামত ব্যক্ত করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান বলেন, এটি বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং এর সাথে কোন সমস্যা আছে কি না এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্যদের নতুন কোন পরামর্শ থাকলে তা জানতে তৃণমূল পর্যায়ে এসে এই মতবিনিময়ের আয়োজন করা হয়।তিনি আরও বলেন, নতুন অবস্থায় ডাটা সংগ্রহে কোন ত্রুটি বিচ্যুতি থাকলে তা কাটিয়ে উঠা যাবে।

আপনার মতামত দিন