কমলগঞ্জ পৌর এলাকার হতদরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন পৌর মেয়র

0
221
কমলগঞ্জ পৌর এলাকার হতদরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন পৌর মেয়র
কমলগঞ্জ পৌর এলাকার হতদরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন পৌর মেয়র

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকায় কর্মহীন, অসহায় ও হতদরিদ্র ৩০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন কমলগঞ্জের জননন্দিত পৌর- মেয়র জনাব মো: জুয়েল আহমেদ।

আরো পড়ুন: কমলগঞ্জে রয়েল সেসোইটি’র আত্ম প্রকাশ উপলক্ষে ৫০০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এসব অসহায় কর্মহীন হতদরিদ্র ৩০০ পরিবারের মধ্যে নগদ ২০০ টাকা করে অর্থ বিতরণ করা হয়।

শুক্রবার (২২মে) বেলা ১১ ঘটিকায় পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জনাব জুয়েল আহমেদ একমাত্র পুত্র ইরফান আহমেদ জিনান, সাংবাদিক সালাউদ্দিন, হৃদয়, তানিম আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত দিন