কমলগঞ্জে প্রথম ২ জন করোনা রোগী সনাক্ত

0
কমলগঞ্জে প্রথম ২ জন করোনা রোগী সনাক্ত
কমলগঞ্জে প্রথম ২ জন করোনা রোগী সনাক্ত

নিজস্ব বার্তা: মৌলবীবাজারের কমলগঞ্জ উপজেলায় এই প্রথম দুই করোনা রোগী সনাক্ত হয়েছেন। তারা ২ জনই হলেন কমলগঞ্জ সোনালী ব্যাংক শাখার কর্মকর্তা। এই ২ জন কর্মকর্তার এক জন ক্যাশিয়ারের দায়িত্বে অন্যজন আনসার।

আরোও পড়ুন: দুুই দিনে করোনায় ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যু

শুক্রবার ১ মে বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাদের করোনা আক্রান্তের কথা নিশ্চিত করেছেন।

আক্রান্ত ২ জনের মধ্যে এক জন ক্যাশিয়ার নাম ইমরান হাবিব, অন্যজন আনসার সদস্য নাম শরিফুল ইসলাম।

জানা যায়, সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা পরিচালক আব্দুল কাইয়ুম জানান, আনসার সদস্য ইমরান গত সপ্তাহে তার মায়ের অসুস্থতার খবর পেয়ে হবিগঞ্জে দেখতে যান।ফিরে এসে কমলগঞ্জ সোনালী ব্যাংক শাখায় কর্মরত অফিসার ইমরান হাবিব ও নিরাপত্তা কর্মী আনসার সদস্য শরিফুল ইসলাম সদির্কাশি দেখা দিলে নিজ উদ্যোগে নমুনা দিয়েছিলেন। শুক্রবার বিকালে তাদের রিপোর্ট পজেটিভ আসে।

তারা দুজনই ভানুগাছ বাজারের দুটি ভাড়া বাসায় থাকেন। একজন আলআমিন প্লাজায় ও অন্যজন ভানুগাছ কাচা বাজারের পিছনে একটি ভাড়াবাসায় থাকেন।

করোনা ভাইরাসে আক্রান্ত ইমরান হাবিবের বাড়ি কুমিল্লা ও শরিফুল ইসলামের মুল বাড়ি লাখাই উপজেলায়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, এই প্রথম কমলগঞ্জে দুইজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের আশপাশ লকডাউন করা হয়েছে।

সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখাটি এ কারণে আপাতত বন্ধ রাখা হবে বলে ইঙ্গিত দিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা: তৌহিদ আহমদ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১ মে ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫ জনের করোনা পজিটিভ আসে।

এ নিয়ে মৌলভীবাজার নতুন ৫ জন আক্রান্তদের মধ্যে শ্রীমঙ্গলে ১ জন, জুড়ীতে ২ জন এবং কমলগঞ্জ ‍উপজেলায় নতুন ২ জন রয়েছে। নতুন ৫ জনসহ এ নিয়ে মৌলভীবাজার জেলার ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পূর্বেই মারা গেছেন ২ জন

আপনার মতামত দিন
Exit mobile version