বাংলাদেশ সীমান্তে চূরাচালান ও মাদক পাচারমূলক অপরাধ শূন্য করতে বিজিবি”র সচেতনা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় মৌলভীবাজারের কমলগঞ্জে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে মোকাবিল বিত্তপি’র দায়িত্বপূর্ণ এলাকা কমলগঞ্জ উপজেলার গোলের হাওর ঈদগা মাঠ প্রাঙ্গনে এই সভার আয়োজন করা হয়েছিল।
এ সময়ে উক্ত অনুষ্ঠানে অবৈধ অনুপ্রবেশ, আন্তরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ রোধ, সীমান্তের শুন্য লাইনে গবাদি পশু না চড়ানো, নারী ও শিশু পাচার বন্ধে স্থানীয় জনসাধারণকে প্রেরণা প্রদান এবং মাদকদ্রব্যসহ সকল অবৈধ চোরাচালান প্রতিরোধের বিষয় আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল এ এস এম জাকারিয়া, পি বি জি এম, পি এ স সি বলেন, সীমান্তবর্তী এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণই এলাকার শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আপনারাই এসব স্থানীয় এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। আপনাদের সহযোগিতাতেই বিজিবি টিম সীমান্তে সকল অপরাধমূলক কর্মকান্ডকে শূন্যের কোটায় নিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি।
এই সচেতনতামূলক সভায় এলাকার স্থানীয় ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, এলাকার বিশেষ ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
