দুুই দিনে করোনায় ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যু

0
দুুই দিনে করোনায় ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যু
দুুই দিনে করোনায় ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যু

বিশ্ববার্তা ডেস্ক: মহামারী করোনাভাইরাসে আক্রন্ত হয়ে এখন পর্যন্ত ৩ জন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আইন শৃঙ্খলার দায়ীত্বে থাকা এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে সারা দেশ মর্মাহত।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত পুলিশের এক এসআইয়ের আ. খালেক (৩৬) নামের এক জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে তিনি মসজিদে ইমামতিও করতেন।

আরোও পড়ুন: কমলগঞ্জের আলোচিত চাল চুর শেষ পর্যন্ত র‍্যাবের হাতে আটক

তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। তিনি আজিম উদ্দিন মৃধার ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা আরামবাগ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।

মৃত্যুকালে আব্দুল খালেক স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুুুুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করছেন । 

পরিবার সুত্রে জানা গেছে, ঢাকায় বেলা ১১ টায় জানাযার  শেষে বেতাগীর উদ্দেশ্যে রওনা দিবেন এবং নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হবে।

অন্যদিকে ট্রাফিক কনস্টেবল আশেক মাহমুদ (৪২) ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত এক জন পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে । তার বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলায়।

বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, করোনার উপসর্গ দেখা দেওয়ার পর তাকে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের পুলিশ তত্ত্বাবধানের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টারে রাখা হয়। গত ২৬ এপ্রিল করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। পরদিন অর্থাৎ ২৭ এপ্রিল তার করোনা পজিটিভ আসে।

এদিকে বুধবার তার অবস্থার অবনতি হলে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। পরে রাত সাড়ে নয়টার তার মৃত্যু হয়।

এর আগে গতকাল জসিম উদ্দিন নামে ডিএমপির আরেক কনস্টেবলের মৃত্যু হয়। তার বাড়ি কুমিল্লায়। জানাজা শেষে গতকালই তাকে কুমিল্লায় দাফন করা হয়েছে।

আপনার মতামত দিন
Exit mobile version