বিশ্ববার্তা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড হলো বাংলাদেশে। গত করোনায় আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৩২ জন।
আরো পড়ুন: স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের উদ্যোগে দেবিদ্বারে বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ জনে। এদিকে আরও ৪১৫ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ছয় হাজার ৯০১ জন সুস্থ হলেন।
আজ রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও নয় হাজার ১৮৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ৯০৯টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৪৩ হাজার ৫৮৩টি।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৪৫ লক্ষ মানুষ এবং এর মধ্যে মৃত্যুবরন কনেছেন প্রায় সারে ৩ লক্ষ মানুষ।












