কমলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন

0
229
কমলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন
কমলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন

কমলগঞ্জ প্রতিনিধি: বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের দুঃসময়ে কমলগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের পক্ষ থেকে ২৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।

আরো পড়ুন: মৌলভীবাজারে হাইয়েছ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২ শিক্ষেক মৃত্যুঃ আহত-৯

বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৪ ঘটিকায় কমলগঞ্জ উপজেলার ৮ নং পৌর- ওয়ার্ডের কুমড়াকাপন আজম শাহ (র:) দরগা প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে লোকজনের মধ্যে ঈদ উপহার বিতরন করা হয়।

পৌরসভার ৮নং ওয়ার্ডের বিদেশে কর্মরত সকল প্রবাসীদের প্রেরণকৃত রেমিটেন্স থেকে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরন কারা হয়।

বিতরন করা এই ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল, ৫ কেজি চাল, ২কেজি আলু, ১ লিটার তেল, ১কেজি পিয়াজ, ১ কেজি মসুর ডাল, আদা কেজি চিনি, ১ পেকেট সেমাই, ১ টা সাবান।

এসময় উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক, এ্যাডভোকেট সানোয়ার হোসেন, এলাকার স্থানীয় মুরুব্বী আলাল মিয়া, ব্যবসায়ী বুলু আহমেদ, বাবুল মিয়া, আব্দুল গাফফার, সায়মন আহমেদ।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক কামরূজ্জামান, ফারহান চৌধুরী, মবু চৌধুরী, মাইদুল হাসান রিপন, এছাড়া উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডবাসী প্রমূখ।

এছাড়াও একই দিন পাশা পাশি গ্রামের মোঃ মাসুম আহমেদ, মহাজন বাড়ির পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এলাকার স্থানীয় মানুষের মধ্যে চতুর্থ ধাপে ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করেন।

আপনার মতামত দিন