একজন মার্কিন যাজক পবিত্র কোরআন শরিফকে নিজের ভাষায় অনুবাদ করতে গিয়ে নিজেই ইসলাম গ্রহন করলেন।মার্কিন এই যাজকের নাম স্যামুয়েল আল শ্রপশায়ার।
স্যামুয়েল আল শ্রপশায়ার মঙ্গলবার (২১মে) সৌদি গণমাধ্যম সাবাককে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।সুত্র: দ্যা আরব নউজ
সাক্ষাৎকারে সাবেক মার্কিন যাজক স্যামুয়েল বলেন, “সৌদি আরবে যাওয়ার পর সৌদিবাসির বন্ধুত্বপূর্ণ ব্যবহারে মুগ্ধ হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি।”
ঘটনার বিস্তারিত সম্পর্কে তিনি জানান, ‘২০১১ সালে প্রথমবার যখন তিনি সৌদির জেদ্দায় কোরআনের অনুবাদ করতে যান তখন মার্কিন গণমাধ্যমগুলোতে মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়।’
তিনি বলেন, ‘শিগগিরই আমি বুঝতে পারি মার্কিন মিডিয়ায় আমি যা দেখেছি, শুনেছি তার সঙ্গে এখানকার (সৌদি) বাস্তবতা পুরোপুরি ভিন্ন।’
আমি এখানে অনেক মানুষের সাথে মিশেছি, দেখছি তাদের আচার ব্যবহার, তারা মুসলিম কিংবা অমুসলিম সেটা বিবেচনা না করে কেবল মানুষ হিসেবে সবার সঙ্গে ভালো আচরণ করে। আর এটা আমাকে ইসলামের প্রতি ভালোলাগা তৈরি করে দিয়েছে,’ বলেন সাবেক ওই যাজক।
এরপর আরো ইসলাম ও কোরআন শরিফ সম্পর্কে আরোও গবেষণা করতে গিয়ে একপর্যায়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন স্যামুয়েল।
বর্তমানে সৌদি আরবেই আছেন সাবেক ওই যাজক। শান্তি ও সংহতির জন্য ‘মুসলমানদের কণ্ঠস্বর’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন এবং বর্তমানে তিনি সেখানিই কাজ করছেন।












