মৌলভীবাজারে স্কুল কলেজে যাওয়ার পথে ইভটিজিংয়ের শিকার হচ্ছেন ছাত্রীরা

0
229
ইভটিজিংয়ের শিকার হচ্ছেন ছাত্রীরা
প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে স্কুল কলেজে যাওয়ার পথে সিএনজিসহ গাড়ির ড্রাইভারদের ইভটিজিংয়ের শিকার হচ্ছেন ছাত্রীরা। সুশীল সমাজ ও প্রশাসনকে কার্যকরী ভূমিকা নেওয়া দাবি ছাত্র-ছাত্রীর!

এই ব্যাপারে স্থানীয় একটি সংবাদ মাধ্যমে অডিও বার্তা পাঠিয়ে অভিযোগ ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এক ছাত্রী।

ছাত্রী তার অভিযোগে বলেন,  “আমি এবং আমার সহপাঠীরা আমরা মৌলভীবাজার সরকারি কলেজে পড়ি। মুন্সিবাজারে থাকি আমরা। সে ক্ষেত্রে চাঁদনীঘাট ব্রীজ হয়েই আমাদের আসতে হয়। আমরা বাড়ি থেকে যখন চাঁদনীঘাট এসে সিএনজি করে নামি তখন অনেক সময় দাড়িয়ে থেকে আমাদের অটোরিক্সা চাইতে হয়। তখন সেখানে থাকা অনেক ড্রাইভারের কাছ থেকে আমাদের ইভটিজিং / অশ্লীল কথাবার্তার শিকার হতে হয়। অনেক ড্রাইভার আমাদের শরীরের সাথে ঘেষাঘেষি করার চেষ্টা করেন। মাঝে মধ্যে সেখানের কিছু বখাটে যুবক আমাদের এভাবেই মানসিক/শারীরিক টর্চার করে।”

আরোও পড়ুন: অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন ১৮ বছরের বলিউড নায়িকা জায়রা ওয়াসিম

এ সময় ওই মেয়েটি আরোও বলেন,‘কিছু ড্রাইভারকে গাড়ি ভাড়া দিতে গেলে বলে-আপনার ভাড়া লাগবেনা আপনার ফোন নাম্বার দেন আপনাকে আমার ভালো লাগে।’

আমরা যেহেতু ছাত্রী সে কারনে মাঝে মধ্যে আমাদের কাছে গাড়ি ভাড়া থাকেনা। তাই আমাদের চাঁদনীঘাট থেকে হেটে হেটেই কলেজে যেতে হয়। তাই মাঝে মাঝে আরোও বড় বড় পরিস্থিতির শিকার হতে হয়।

আরোও পড়ুন: বিপুল অর্থ নিয়ে দুবাই শাসকরে স্ত্রীর পলায়ন: জার্মানিতে আশ্রয় প্রার্থণা

তাছাড়া পৌরসভার পাশে যে কার স্ট্যান্ড রয়েছে সেখানের ড্রাইভাররাও আমাদের সাথে এইভাবেই আচরন করেন। শুধু আমাদের নয় কলেজ পড়ুয়া সব মেয়েদের একি অভিযোগ। সামনে আমাদের পরীক্ষা সময় ( ২টা থেকে ৫টা ) সে ক্ষেত্রে আমাদের বাড়ি পৌছতে পৌছতে সন্ধ্যা হয়ে যায়।

ওই মেয়ের প্রশ্ন, কে আমাদের নিরাপত্তা দিবে? আমরা তো বোরকা পড়েও বের হই তাহলে কেনো আমাদের প্রতিদিন ইভটিজিংয়ের শিকার হওয়ার ভয়ের উপর যাত্রা করতে হবে?

আপনার মতামত দিন