ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত সকল খরচ দিবে সরকার বললেন ডা.দীপু মনি

0
196
ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত সকল খরচ দিবে সরকার বললেন ডা.দীপু মনি
ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত সকল খরচ দিবে সরকার বললেন ডা.দীপু মনি

বিশ্ববার্তা ডেস্ক: এখন থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত সব পাবলিক পরীক্ষার ফি, টিউশন ফি, বই কেনা ও উপবৃত্তি সরকার দেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

২৩ মে, বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এসইডিপির এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কথা বলেন।

এসময় কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইনসহ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এ উপলক্ষে এক লাখ ৩৭ হাজার কোটি টাকার প্রকল্প চালু করা হয়েছে। পাঁচ বছরমেয়াদি এসইডিপি প্রকল্পটি বাস্তবায়নে শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, অধ্যক্ষসহ সবার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে মানসম্মত শিক্ষার বিষয়টি ছিল। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই প্রকল্পের মাধ্যমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীর টিউশন ফি দেওয়া হবে।

এ ছাড়াও পাবলিক পরীক্ষার ফি প্রদান, বই কেনা, উপবৃত্তি ও টিউশন ফি এবং স্টকহোল্ডারদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টশন প্রদান করা হবে।

আরোও পড়ুন: অস্ট্রেলিয়ায় নতুন করে কাজের সুযোগ|অস্থায়ী ও স্থায়ীভাবে বসবাস

প্রকল্পের প্রধান বাস্তবায়নকারী সংস্থা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। এ ছাড়া সহ-বাস্তবায়নকারী হিসেবে কাজ করবে মোট ১৩টি সংস্থা।

আপনার মতামত দিন