বালুভর্তি ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু – শ্রীমঙ্গল

0
157
bissobarta.com
শিক্ষার্থীর মৃত্যু


শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া বাজারে দ্রুতগামী বালুভর্তি ট্রাক চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


শনিবার (২৫ মে) সকাল ১১টার দিকে আলমগীর রাস্তা এ ঘটনাটি ঘটে।নিহত শিক্ষার্থী হুগলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। সে সিন্দুরখাঁন ইউনিয়নের সিক্কা গ্রামের আব্দুল হকের  ছেলে আলমগীর (১২)।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, নিহত আলমগীর রাস্তা দিয়ে হেঁটে আসছিলো হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক তাকে পাশের দিক থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটান সম্পর্কে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়া মাত্রই সেখানে ফোর্স পাঠিয়েছি।

আরোও পড়ুন: পাকিস্তানের একটি মসজিদে বোমা হামলায় ইমামসহ নিহত-৩

তিনি আরোও বলেন, ঘাতক ট্রাক ও ড্রাইভারসহ দুটি ট্রাক জব্দ করা হয়েছে এবং নিহত শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

আপনার মতামত দিন