মনোযোগের অভাবে অনেকগুলো গোল করার সুযোগ নষ্ট

0
183
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপে

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে ’বি’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। খেলায় ১০ মিনিটে প্রথমবারের মতো স্বপ্না দলকে এগিয়ে নিলেও পরবর্তী ৩০ মিনিটে কৃষ্ণার হেঁডে গোলে ব্যবধান দ্বিগুণ করেন।

বাংলাদেশের মেয়েরা একের পর এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। চতুর্দশ মিনিটে মিসরাত জাহান মৌসুমী ক্রসে কৃষ্ণা শট নিতে এসো আবার ব্যর্থ হন। ৪৯ তম মিনিটে স্বপ্না গোলরক্ষককে একা পেয়েও বারবার শর্ট নেম ৭১তম মিনিটে কৃষ্ণা আবারো গোল মুখ থেকে হেড নিতে ব্যর্থ হন এরপর মার্জিয়ার জোরালো শট গোলরক্ষক বারাবর এমনকি ৮১ তম মিনিটে জটলার মধ্য থেকেও সাজেদার দুর্বল শট ফিরে গোল লাইন থেকে।

ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে কোচ এর পাশে বসে ম্যাচের সেরা খেলোয়াড় কৃষ্ণা জানালেন তার মন খারাপ হওয়ার একমাত্র কারণ বেশি গোল করতে না পারা, অন্যদিকে কোচ রব্বানীও হতাশা প্রকাশ করেন গোল না পাওয়ার।
জয়ের লক্ষ্য নিয়ে মেয়েরা খেলছিল। মেয়েরা বার বার চেষ্টা করছিল গোল করতে কিন্তু দুর্ভাগ্যবশত আরো গোল পাওয়ার সম্ভাবনা থাকলেও তারা গোল করতে ব্যর্থ হয়।

অনূর্ধ্ব ১৬ পর্যায়ে তিন ম্যাচে বাংলাদেশের কাছে আরব আমিরাত ১৭ টি গোল হজম করেছিল, সে ক্ষেত্রে এখন অনূর্ধ্ব ১৯ পর্যায়ে দুই গোল খাওয়াতে আরব আমিরাতের কোচ হুরাইরা আল তাহেরি অনেকটাই খুশি। আমি ম্যাচ টা খুব ভালো করে উপভোগ করেছি, বাংলাদেশকে আমি খুব ভালোভাবে জানি তাদের মতো শক্তিশালী একটি দলের বিপক্ষে আমার মেয়েরা খুবই ভাল খেলেছে।

আপনার মতামত দিন