বিশ্ববার্তা ডেস্ক: মক্কা ও জেদ্দা শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর এবার সৌদি আরবের নাজরান প্রদেশের একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহীরা।
বুধবার (২২মে) সকালের দিকে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী নতুন করে এই ড্রোন হামলা চালায়। সৌদির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের বিমানঘাঁটির হ্যাঙ্গারে এ হামলা চালানো হয়। এসব হ্যাঙ্গারে সৌদি সামরিক বাহিনীর যুদ্ধবিমান রাখা হয় বলে তা ধ্বংশ করার জন্য এ হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।
ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা বলছে, বুধবার সকালে সৌদি আরবের নাজরানের বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।
এই হামলার একদিন আগে ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের ওই বিমানবন্দরের একটি অস্ত্র গুদামে ড্রোন হামলা চালায় এবং সেখানে আগুন ধরে যায়। হামলায় কাসেফ-২-কে কম্ব্যাট ড্রোন ব্যবহার করা হয় বলে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা।
ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর এক মুখপাত্র জানান, সৌদি আরবের ৩০০ টার্গেটে ড্রোন হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন।
আরোও পড়ুন: মক্কার দিকে লক্ষ করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ|বিশ্বজুড়ে নিন্দার
চলতি মাসের মধ্যে সময়ে ইয়েমেনের হুথি সমর্থিত বিদ্রোহী বাহিনী সৌদি আরবের তেল পাইপলাইনে হামলা চালায়। এতে আরামকো তেল স্থাপনার একটি স্টেশন থেকে তেল সরবরাহা বন্ধ রাখা হয়।












