মৌলভীবাজারে হাইয়েছ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২ শিক্ষেক মৃত্যুঃ আহত-৯

0
268
মৌলভীবাজারে হাইয়েছ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২ শিক্ষেক মৃত্যুঃ আহত-৯
মৌলভীবাজারে হাইয়েছ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২ শিক্ষেক মৃত্যুঃ আহত-৯


মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর এলাকায় একটি হাইয়েছ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় আরো আহত হয়েছে ৯।

আরো পড়ুন: ঘূর্ণিঝড় আম্পানের তান্ডব শুরু হয়ে গেছে প্লাবিত হচ্ছে এলাকা

মঙ্গলবার (১৯মে) ভোরে রাজনগর গোবিন্দবাটি এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও যাত্রীরা জানান, মঙ্গলবার মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে একটি ভাড়া করা হাইয়েছ গাড়ি নিয়ে রাজশাহী যাওয়ার পথে ভোর সাড়ে ৫টার দিকে রাজনগরের গোবিন্দবাটি এলাকায় ব্রেক ফেল করে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘঠনাটি ঘঠে।

এসময় ঘটনাস্থলে মারাযান বড়লেখা সুড়িকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান(৪০) ও অপর জন বড়লেখা ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের স্ত্রী আফরোজা মিসু ৩৭)।

তাদের দু’জনের বাড়ি রাজশাহী জেলায়। লকডাউনের কারণে স্কুল বন্ধ থাকায় বাড়িতে যেতে পারেননি। তাই তিনটি পরিবারর সদস্য মিলে একটি হাইয়েছ গাড়ি রিজার্ভ করে রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। সবাই শিক্ষক পরিবার। আহতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছেন।

যাত্রীরা জানান প্রথম থেকেই চালক গাড়িটি নিয়ত্রণহীন অবস্থায় চালাচ্ছিল। নিহত বদিউজ্জামানের বাড়ি রাজশাহী জেলার দূর্গাপুর থানার জয়নগর গ্রামে, পিতার নাম মনসুর আলী এবং নিহত আফরোজা মিশুর বাড়ি রাজশাহী জেলার মাগমারা থানার মিরপুর গ্রামে। আহতরা হলেন, মাহফুজুর রহমান(৪১), সেলিম রেজা মন্ডল(৪৫), খাদিজা আক্তার(১৩), রাজুফা বেগম(৩৪), আমিনুল ইসলাম(৬), আমিনা বেগম(২৩), আবু জাহেদ(৩০), সাকলাইন মোস্তাক(১১) এবং শাকিলা খাতুন(২৮)।

এ বিষয়ে, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসেম, বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয় ll

আপনার মতামত দিন