মাটি চাপা দেয়া এক নবজাতককে উদ্ধার করল কুকুর

0
266
bissobarta.com
মাটি চাপা দেয়া নবজাতককে

বিশ্ববার্তা ডেস্ক: থাইল্যান্ডে মাটির নিচে জীবন্ত পুঁতে রাখা একটি নবজাতক শিশুকে উদ্ধার করল পোষা কুকুর। থাইল্যান্ডের উত্তরাঞ্চল বাননংখাম নামক একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছে । সূত্র: বিবিসি

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, পিংপং কুকুরের মালিক দেখতে পান কুকুরটি একটি জায়গায় মাটি খুঁড়ছে এবং চেঁচামেচি করছে। কুকুরের এই অবস্থা দেখে কুকুরের মালিক পুকুরের পাশে গেলে দেখতে পান মাটির নিচ থেকে একটি পা বের হয়ে আছে। এই অবস্থা দেখে তিনি আশেপাশে আরও লোকজনকে  ডেকে তাদের সহযোগিতায় একটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানায় শিশুটি এখনো বেঁচে আছে।

জানাযায় শিশুটির মা ১৫ বছর বয়সী কিশোরী। ওই কিশোরীর সন্তান প্রসবের বিষয়টি গোপন করার জন্যই এই কাজটি করা হয়েছিল।

স্থানীয় পুলিশ উদ্ধার হওয়া নবজাতকের মায়ের বিরুদ্ধে শিশুকে পরিত্যাগ এবং হত্যার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

পিং পং নামের ওই কুকুরটির মালিক উসা নিশাইখা বলেন, ‘পিং পং খুব বিশ্বস্ত এবং অনুগত। তাই আমি তাকে রেখেছি। যখন আমি মাঠে গবাদি পশু চরাতে নিয়ে যাই সে আমাকে সব সময় সাহায্য করে। পিং পিংকে গ্রামের সবাই ভালোবোসে।’ গাড়ি দুর্ঘটনায় কুকুরটির একটি পা অকেঁজো বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে কিশোরীর পরিবার এবং কিশোরী এই কাজের জন্য অনুতপ্ত হয়ে তাদের ভুল স্বীকার করেছেন এবং ওই নবজাতককে লালন পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত দিন