খাসিয়া সম্প্রদায়ের মধ্যে ফলজ ও সবজি বীজ বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক

0
275
খাসিয়া সম্প্রদায়ের মধ্যে ফলজ ও সবজি বীজ বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক
খাসিয়া সম্প্রদায়ের মধ্যে ফলজ ও সবজি বীজ বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির ক্ষুদ্র-নৃগোষ্ঠীর খাসিয়া সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন জাতের দেশীয় ফলজ গাছের চারা ও  সবজি বীজ বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

আরো পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে ৭ দিনের ব্যবধানে সাবেক ক্যাপ্টেন স্বামী স্ত্রীর মৃত্যু

বুধবার (৩ জুন) দেড়টায় লাউয়াছড়া বন এলাকায় এসব ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক নাজিয়া শিরিন জানান, করোনা দুর্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খাসিয়া পরিবারগুলো দুর্ভোগের শিকার।

ফলজ গাছের চারা রোপন করে ও নানা জাতের সবজি আবাদ করে নিজেরাই ফল ও সবজি  উৎপাদন করতে পারবে। আর এ করোনা প্রতিরোধে ফল ও সবজির অনেক ভূমিকা রয়েছে। 

ফলজ গাছের চারা ও সবজি বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের সিনিয়র সহকারি কমিশনার সুমন চন্দ্র দাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহন কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ফিলা পত্মী, সালেহ এলাহী কুটি, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন ও আব্দুল আজিজ।

আপনার মতামত দিন