করোনায় আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল পৌর কাউন্সিলের মৃত্যু

0
218
করোনায় আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল পৌর কাউন্সিলের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল পৌর কাউন্সিলের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি: বিশ্ব মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে মারা গেলেন মৌলভীবাজারের  র পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ (৬০) মারা গেছেন।

আজ মঙ্গলবার (২৬ মে)  সকাল সাড়ে দশটায় শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের নিজ বাসায় তিনি মারা যান। শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র এম এ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: পাকিস্তানের বিমান দুর্ঘটনায় ৯৭ জনের মৃত্যু

শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, কাউন্সিলর আব্দুল আহাদ বেশ কয়েকদিন যাবৎ জ্বর ও কাশিতে ভুগছিলেন।

করোনা উপসর্গ থাকায় গত ২৩মে তাঁর নমুনা সংগ্রহ করে সিলেটের ল্যাবে পাঠালে গতকাল সোমবার রাতে পরীক্ষার ফল পজিটিভ আসে। কাউন্সিলর আব্দুল আহাদ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তার বাসা সোমবার রাত থেকে লকডাউন করে রাখা হয়েছিল।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, যেহেতু মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন সেহেতু সংক্রমণ বিধি অনুসারে যথাযথ নিয়ম অনুসরন করে তার জানাজা ও দাফন করা হবে। জানাজা ও দাফন কাজের জন্য আমাদের আলাদা একটি টিম আছে সেই টিমের সদস্যরাই উনার জানাজা ও দাফনের ব্যবস্থা করবেন।

এদিকে গতকাল পর্যন্ত শ্রীমঙ্গলে মোট ১২জন করোনায় আক্রান্ত হয়েছিলেন, যার মধ্যে দু’জন সুস্থ হয়েছেন বাকি দশজনের মধ্যে আজ একজন মারা গেলেন। এছাড়া নয়জন এখনও হোম আইসোলেশনে রয়েছেন।

আপনার মতামত দিন