নিরীহ পাহাড়ীদের ভালোবাসার ঠিকানা বাংলাদেশ সেনাবাহিনী

0
187
নিরীহ পাহাড়ীদের ভালোবাসার ঠিকানা বাংলাদেশ সেনাবাহিনী
নিরীহ পাহাড়ীদের ভালোবাসার ঠিকানা বাংলাদেশ সেনাবাহিনী

বিশ্ববার্তা ডেস্ক: পার্বত্য চট্টগ্রামের অসহায়, দুস্থ ও নিরীহ পাহাড়ীদের ভালোবাসার ঠিকানা বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী পাহাড়ে নিরলস ভাবে রাস্তাঘাট নির্মান, বাড়ি-ঘর নির্মান, শিক্ষা, চিকিৎসাসহ নানাবিধ আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। যা পাহাড়ের সর্বমহলে প্রশংসার দাবী রাখে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে সেনাবাহিনীর মহালছড়ি জোন (মৃত্যুঞ্জয়ী পঁচিশ) কর্তৃক উপজেলার ধুমনীঘাট এলাকায় পাহাড়ী পল্লীতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

জানা যায়, উক্ত এলাকায় গ্রীষ্ম মৌসুমে তীব্র বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় এবং স্থানীয়রা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হতে থাকে। খবর পেয়ে জোন অধিনায়কের সার্বিক নির্দেশনায় বিশুদ্ধ খাবার পানি নিয়ে তাৎক্ষনিক ধুমনীঘাটের পাহাড়ী পল্লীগুলোতে ছুটে যান সেনা সদস্যরা।

এসময় ধুমনীঘাটের ৪টি গ্রামের স্থানীয় প্রায় সাড়ে ৩শত পাহাড়ী পরিবার সেনাবাহিনী কর্তৃক প্রদানকৃত বিশুদ্ধ পানি সরবরাহ করেন এবং সেনাবাহিনীকে পাহাড়ে মানবতার ফেরিওয়ালা আখ্যা দিয়ে ভবিষ্যতেও বিভিন্ন সমস্যা নিরসনে সেনাবাহিনীর সহায়তা কামনা করেন।

মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মেহেদী হাসান জানান, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আর্থ-সামাজিক উন্নয়নে তারা কাজ করে যাচ্ছেন, এছাড়া সেনাবাহিনীর এমন উন্নয়নমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি

আপনার মতামত দিন