নিজস্ব সংবাদ: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২০২ জন। এই সময়ের মধ্যে নতুন করে মারা গেছেন ১৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৭৯ জন। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৫ জন এবং এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ২৯৮ জন। দেশে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।
আরো পড়ুন: ইতালিতে পাঁচলাখ অবৈধ অভিবাসী বৈধতা পেতে যাচ্ছেন
আজ শুক্রবার (১৫ মে)দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে ৪১টি ল্যাবে আগের কিছু নমুনাসহ ৯ হাজার ৫৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৮ হাজার ৫৮২টি। এছাড়া এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ৫১২টি।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘঠে। দেশে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে সাথে বাড়ছে মৃত্যুও। আগামি দিনগুলো বাংলাদেশের জন্য চরম দুখের হতে পারে। তাই সবাইকে সচেতন হতে হবে।
এদিকে বিশ্বব্যাপী আজ শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৫ লাখ ১৫ হাজার ১১ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ২ হাজারের বেশি মানুষের। তবে এই সময় সুস্থ হয়েছেন ১ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ।












