ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান

0
148
খাদ্য সামগ্রী বিতরণ
খাদ্য সামগ্রী বিতরণ

ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমানতিন ভাই এর মিলিত সামাজিক সংগঠন মিজান এম ট্রাস।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গোপালনগর গ্রামের মৃত হাজী আব্দুল হামিদের বড় পুত্র যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী মিজানুর রহমান। সম্প্রতি কমলগঞ্জ উপজেলার আল আকসা জামে মসজিদ, বড়গাছ জামে মসজিদ, কমলগঞ্জ দাখিল মাদ্রাসা, লাউয়াছড়া জামে মসজিদে নগদ অর্থ অনুদান করেন। সেই সাথে গরীব দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমানের ছোট ভাই লাউয়াছড়া ইকো ট্যুর গাইড এসোসিয়েশন এর সহ-সভাপতি ও কমলগঞ্জ পৌর ছাত্র দলের যুগ্ম- আহবায়ক অজানা আহমদ কামরান বলেন, আমার বড় ভাই মিজানুর রহমান তিনি ব্রিটিশ নাগরিক বিধায় সপরিবারে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন।

তিনি (মিজানুর রহমান) আমার ভাই প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরনের জন্য আমাদের পরিবারকে অবহিত করেন এবং তিনি প্রবাস থেকে অর্থ প্রদান করেন আমরা সেই অর্থ দিয়ে সঠিকভাবে ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে প্রদান করি।

পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করি।অজানা আহমেদ কামরান আরো বলেন, আমাদের সামাজিক সংগঠন মিজান এম ট্রাস্ট আমরা তিন ভাই লন্ডন প্রবাসী মিজানুর রহমান, আমি অজানা আহমেদ কামরান এবং আমার ছোট ভাই মোঃ ইমরান হোসেন মিলে এ ট্রাস্টি পরিচালনা করি।

এই ট্রাস্ট থেকে প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করেছি, ভবিষ্যতেও আমরা মিজান এন্ড ট্রাস্ট মাধ্যমে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের পাশাপাশি দরিদ্র অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ, বিবাহ এবং দুঃসময়ে মিজান এন্ড ট্রাস্ট পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব বলে জানান। [মোঃ আহাদ মিয়া কমলগঞ্জ প্রতিনিধি]

আপনার মতামত দিন