ঘূর্ণিঝড় ফণীতে বড় ক্ষতি না হওয়ায় ‘আল্লাহর নিকট শুকরিয়া’ প্রধানমন্ত্রী

0
167
bissobarta.com
আল্লাহর নিকট শুকরিয়া

ডেস্ক সংবাদ:

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশ এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা “আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।”

শনিবার (৫/৪/২০১৯ ইং) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী চক্ষু চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গমন করেছেন। সেখান থেকে ঘূর্ণিঝড় মোকাবেলার প্রয়োজনীয় বিভিন্ন নির্দেশনা দেন বলে ক্ষমতাসীন দলের নেতারা জানিয়েছেন।

অতি ভয়াবহ ঘূর্ণিঝড় ফণী ভারতে প্রচন্ড তাণ্ডব চালিয়ে দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করছে যার ফলে স্থূল নিম্নচাপে সৃষ্টি হচ্ছে।

ঘর চাপায় এবং গাছ উপড়ে পড়ে ৪ জনের মৃত্যুর খবর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান।

প্রধান মন্ত্রীর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “সর্বশক্তিমান মহান আল্লাহর অশেষ কৃপায় ঘূর্ণিঝড়টি স্তলপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর-সাতক্ষীরা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করে গভীর নিম্নচাপে পরিণত হয়। যার ফলে বাংলাদেশের অভ্যন্তরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, এজন্য লন্ডন সফররত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন।”

ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশের তার সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও বলা হয় শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ নজিবুর রহমান সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন।

এ “সভায় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর দুর্যোগ মোকাবেলায় গৃহীত প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয। এই দ্রুত সময়ের মধ্যে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় প্রায় সাড়ে ১২ লক্ষ মানুষকে সাইক্লোন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য জেলা-উপজেলার প্রশাসনসহ এসব এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থাগুলো বিশেষ করে, সিপিপি’র স্বেচ্ছাসেবক দের তৎপরতার প্রশংসা করা হয। এছাড়াও সেনা, নৌ, বিমান বাহিনী, কোস্ট গার্ড, পুলিশ আনসার- ভিডিপিসহ আইন শৃঙ্খলা বাহিনীর গৃহীত কর্মকাণ্ডের সন্তোষ প্রকাশ করা হয়।”

প্রযুক্তির উন্নতি এবং প্রযুক্তিকে আরো সু-পরিকল্পতভাবে কাজে লাগানো গেলে এই ধরনের প্রাকৃতিক সকল দুর্যোগ থেকে দেশকে নিরাপদ রাখা সম্ভব।

আপনার মতামত দিন