আবারো বেড়েছে ইতালিতে করোনা আক্রান্তে মৃত্যু সংখ্যা

0
197
আবারো বেড়েছে ইতালিতে করোনা আক্রান্তে মৃত্যু সংখ্যা
আবারো বেড়েছে ইতালিতে করোনা আক্রান্তে মৃত্যু সংখ্যা

বিশ্ববার্তা ডেস্ক: ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের মৃত্যু সংখ্যা কমে ২৬৯ জনে এসেছিল। কিন্তু গত চব্বিশ ঘণ্টায় মৃতের সংখ্যা আবার বেড়েযায়।

শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। যা একদিন আগের ছেয়ে বেশি। এনিয়ে দেশটিতে করোনায় সর্বমোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৭১০ জন।

এনিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান আঞ্জেলা বেরল্লি বলেন, ‘শনিবার সারাদেশে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯০০ জন। যা গতদিন ছিল ১ হাজার ৯৬৫ জনে। এনিয়ে দেশটিতে সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯ হাজার ৩২৮ জন ছাড়িয়েছে।’

আরো পড়ুন: ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসের গুলিতে একজন কর্নেল ও মেজরসহ নিহত ৫

এছাড়া গেল চব্বিশ ঘণ্টায় সারাদেশে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬৫ জন করোনা রোগী। এনিয়ে দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন ৭৯ হাজার ৯১৪ জন।

আর বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১ লাখ ৭০৪ জন। এরমধ্যে ১ হাজার ৫৩৯ জনের অবস্থা আশংকাজনক অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে।

আপনার মতামত দিন