স্টাফ রিপর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে ১৮২ নং রেলওয়ে সেতুর নিচে অজ্ঞাত মহিলার মৃতদেহ উপোত হয়ে পড়ে থাকতে দেখা যায়।
শুক্রবার (৭জুন) সকালে স্থানীয় এলাকাবাসী মৃতদেহটি পড়ে থাকতে দেখে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টারকে খবর দেন।
আখাউড়া-সিলেট রেলপথের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো. সেলিম হোসেন জানান, সকালে খাবর পেয়ে ভানুগাছ থেকে শ্রীমঙ্গল অভিমুখী আপ ১৮২ নং রেল সেতুর নিচে এ বৃদ্ধার মৃতদেহ দেখতে পান।পরে তিনি প্রথমে কমলগঞ্জ থানা ও পরে শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানাকে অবহিত করেন।
কখন ও কিভাবে ঘটনাটি ঘটেছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন,অফিসার ইনচার্জ মোঃআরিফুর রহমান বলেন স্থানটি রেলওয়ে থানার অধীন বলে লাশ উদ্ধার ও পরবর্তী ব্যবস্থা গ্রহন করতে হবে রেলওয়ে থানাকে।
শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মো. ইসমাইল মাহমুদ বলেন, তিনি ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠিয়েছেন।লাশটি উদ্ধার করে পরিচয় সনাক্তের চেষ্টা করবে পুলিশ বলে রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান।
আরোও পড়ুন: ১৫ মিনিটের ব্যবধানে মা ও ছেলের মৃত্যু
স্থানীয় এলাকাবাসীদে ধারণা ভোরে রেল সেতু অতিক্রমকালে কোন একটি ট্রেনের ধাক্কায় বৃদ্ধ মহিলাটি সেতুর নিচের ডুবায় পড়ে গিয়ে মৃত্যু হয়।









