বিশ্বকাপ জার্সিতে বাংলাদেশ কোথায়?-বাঙ্গালির দাবি!!

0
180
bissobarta.com
bissobarta

স্টাফা রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট দল কার প্রতিনিধিত্ব করছে, বাংলাদেশের নাকি পাকিস্তানের জাতি জানতে চায় পাপনের কাছে।

২০১৯ ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচিত করা হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন অফিসিয়ালি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে বিশ্বকাপের জার্সি তুলে দেন। এ সময় বিশ্বকাপে সুযোগ পাওয়া ১৫ জনের মধ্যে ১৪জনই (সাকিব ছাড়া) উপস্থিত ছিল। আর বোর্ড কর্মমর্তাদের মধ্যে পাপন ছাড়াও আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয়, জালাল ইউনুস ও মাহবুব আনামরা উপস্থিত ছিলেন। আগামী ৩০ মে বিশ্বকাপের পর্দা উঠবে।

 কিন্তু ২০১৯ বিশ্বকাপ জার্সি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এবারের বিশ্বকাপে দুই রংয়ের জার্সি পরে খেলবে বাংলাদেশ। একটি জার্সি পুরোই ’সবুজ’। অন্যটি পুরোপুরি ’লাল’। সাধারণত বাংলাদেশের জার্সিতে পতাকার ’লাল-সবুজের’ একটা মিশ্রণ আবহ ধরে রাখা হয়। কিন্তু এবার কিছুটা ভিন্নতা আনা হয়েছে । শুধুই লাল। আর শুধুই সবুজ। জার্সিতে এই একরঙ্গা ধারণার ছাপ রাখা হয়েছে এবার।
খুব কি নতুনত্ব কিছু হয়েছে এবারের জার্সিতে? উত্তর মিললো-খুবই সাধারণ মানের একটা জার্সি এটা। ঠিক বোঝার উপায় নেই এই জার্সি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে কিনা!

এমন একরঙ্গা জার্সি তো পাকিস্থান আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে আগেও পরে মাঠে নেমেছে ।

লাল, সবুজ হচ্ছে বাঙালির অস্তিত্ব, বাংলাদেশের প্রতীক। তাই লাল-সবুজের সংমিশ্রণ ছাড়া বাঙালির জাতীয় জার্সি হতে পারে না।

তাই বাংলাদেশের জার্সিতে লাল-সবুজের সংমিশ্রণ আনা সমগ্র বাঙালির প্রাণের দাবি।

আপনার মতামত দিন