ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভরতের উড়িষ্যায় নিহত-৪

0
bissobarta.com
ছবি: সংগ্রহিত

ডেক্স রিপোর্ট: ভারতীয় সংবাদ মাধ্যম সানটাইমস এ জানানো হয় ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে ভারতে উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ৪ জনের প্রাণহানি ঘটেছে।

ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে আজ সকাল ৯ টা নাগাদ ঘূর্ণিঝড় ফণী আঘাত হানে।

ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের একটানা গতিবেগ ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার।যা দমকা অথবা ঝড়ো হাওয়া কে ২০০ থেকে ২৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।


ওড়িশা সান টাইমসের সংবাদ মাধ্যমে আরো জানা যায় কেন্দ্রপাড়া জেলার ৭০ বয়সী একজন বৃদ্ধা আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে মারা যান।

এছাড়া পুরী জেলায় দুজন নিহত হয়েছেন, এদের মধ্যে একজন নিজ বাড়িতে গাছ উপরে পড়লে নিহত হন এবং অন্যজনের উপর জোর বাতাসে বাড়ির অ্যাজবেস্টস  পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এছাড়াও সাক্ষী গোপাল জেলায় গাছ পড়ে ১৮ বছরের বেশি এক কিশোরী নিহত হয়েছেন।

সংবাদ মাধ্যম এএনআইয়ের খবরে বলা হয়েছে, ফণীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র পুরী।পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎহীন হয়েছে উড়িষ্যার পুরীর, গোপালপুর সহ আশেপাশের  বিভিন্ন এলাকা।

এছাড়া ঘূর্ণিঝড়ের আঘাতে এলাকার অধিকাংশ জায়গায় গাছপালা উপড়ে পড়েছে সেই সাথে কিছুটা বসতবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।

আরোও পড়ুন: মাওবাদীদের হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত-১৫ জন

এছাড়াও খবরে আরো বলা হয়েছে ফণীর গতিপথে উড়িয়া ১০ হাজার গ্রাম এবং ৫২ টা শহর পড়বে।

ঘুর্ণিঝর ফণীর কারণে শনিবার পর্যন্ত দেশটি অন্তত 233 ট্রেন চলাচল বাতিল করেছে ।


এছাড়াও কলকাতা বিমানবন্দর আজ রাত ৯ টা থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া খবরে জানা যায় উড়িষ্যায় আঘাত হেনে ঘুর্ণিঝর ফণী উপকূল বরাবর পশ্চিমবঙ্গের দিকে ধাবিত হচ্ছে।

আপনার মতামত দিন
Exit mobile version