ডেস্ক রিপোর্ট : ভারতের মহারাষ্ট্রের গাদচিরোলিতে মাওবাদীদের হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের একজন গাড়িচালক রয়েছে যার মৃত্যু হয়েছে।
বুধবার (১ মে২০১৯) সকালে ভারতের মহারাষ্ট্রের গাদছিরোলিতে রাস্তায় পুঁতে রাখা মাওবাদীদের একটি শক্তিশালী বিস্ফোরণে ভারতের নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়ে যায়।
এনটিভির খবরে বলা হয়, রাস্তায় পুতে রাখা একটি শক্তিশালী আইইডি বিস্ফোরিত হলে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছেন বিস্ফোরণের পরপরই ওই গাড়িতে আহত জাওয়ানদের লক্ষ্য করে মাওবাদীরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।
পুলিশের বারাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়, ওই গাড়িতে ১৬ জন সি-৬০ কমান্ডো ছিলেন তাদের প্রত্যেকেই গুরুতর জখম অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসারত ডাক্টার তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
আরোও পড়ুন: সিরিয়ার ইদলিব প্রদেশের উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর উপর সরকারী সেনা বাহিনীর হামলা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র কুমার মোদী এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, মাওবাদীদের হামলায় যাদের প্রাণ গিয়েছে আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করি।
উল্লেখ্য যে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে মহারাষ্ট্র দিবস পালন করা হচ্ছিল তারিই মাঝে এত বড় হামলা চালালো মাওবাদীরা।
প্রায় এক বছর আগে গাদচিরোলিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীর সংঘর্ষ সংঘটিত হয় এই সংঘর্ষে হারায় মাওবাদী সংগঠনের ৪০ জন সদস্য নিহত হন। তাদের মধ্যে ওই জেলার বেশ কিছু প্রথম সারির নেতা ছিলেন।
গত রবিবার মাওবাদীরা একটা পোষ্টার দিয়ে বলেছিল ১ বছর আগে গেরিলাতে মাওবাদীর ৪০ জন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ নিচ্ছেন তারা।
