শ্রীমঙ্গল থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
209
bissobarta.com
ইয়াবা ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্ট: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৯)। 

শনিবার (১৮মে ২০১৯ইং) রাত ১১ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এ এসপি মো. আব্দুল খালেদের নেতৃত্বে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল নিয়ে অভিযান চালানো হয়। এ অভিযানে শ্রীমঙ্গলের হবিগঞ্জ সড়কের শাহবাগ এলাকা থেকে ইয়াবাসহ ২ জন ব্যসায়ীকে আটক করা হয়।

আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন, শ্রীমঙ্গল শাহীবাগ এলাকার মোঃ শাহাদাত হোসেনের ছেলে বশিরুল হক বাপ্পি (১৮) ও ওই গ্রামের মোঃ জামাল মিয়ার ছেলে শাহ আলম (১৮)।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত দুই আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়। এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

আপনার মতামত দিন