শ্রীমঙ্গল র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত

0
bissobarta,com
বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ইস্পাহানী চা পাতা ভর্তি একটি কাভার্ড ভ্যান ছিনতাই করে নিয়ে যাওয়ার পথে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত হয়েছে।

সোমবার (২০ মে ২০১৯ইং ) ভোরে রাজধানীর হাজারীবাগ থানার মধুসিটির সামনে র‍্যাবের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ সময় র‍্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী।

মহিউদ্দিন ফারুকী বলেন, ‘ভোর রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকা থেকে ছিনতাই করা ইস্পাহানী চা ভর্তি একটি কাভার্ড ভ্যান হাজারীবাগ থানার মধুসিটির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় সেখানে থাকা র‍্যাবের চেকপোস্ট গাড়িটিকে থামানোর সিগন্যাল দেয়। ছিনতাইকারীরা গাড়িটি না থামিয়ে র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়।’

সেসময় র‍্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে গাড়ি ছিনতাইকারী মনির (৪৬) সহ ২ জন নিহত হয়। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয় বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ঘটনাস্থল হতে ৯ টন চা পাতাসহ হাইজ্যাক করা কাভার্ড ভ্যান, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

আপনার মতামত দিন
Exit mobile version