রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম কমিয়েছে কাতার সরকার।

0
157
bissobarta.com
রমজান মাসের

ডেস্ক রিপোর্ট: আর কয়েকদিন পর আসছে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ও সিয়াম সাধনার মাস রমজান মাস।

আসন্ন এই রমজান মাসের রোজাকে সামনে রেখেই প্রায় পাঁচ শতাধিক নিত্যপণ্যের দাম কমিয়েছেন কাতার সরকার।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কাতারের অর্থনীতি ও শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল পণ্যের কমিয়ে বিক্রি করার ঘোষণা দেয়ার পর থেকেই ব্যবসায়ীরা কম দামে পণ্য বিক্রি করতে শুরু করেন। এই নির্দেশনা অনুযায়ী পণ্য বিক্রি চলবে রমজান মাসের শেষ দিন পর্যন্ত। কাতার সরকার পবিত্র রমজান মাস উপলক্ষে কাতারের সকল নাগরিক ও অধিবাসীদের প্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে প্রতিবছরই রমজান মাসের আগেই এই ধরনের ঘোষণা দেন।

তার সরকার চায় তার দেশের জনসাধারণ যেন এই মাসে পণ্যের দাম নিয়ে কোন প্রকার ভোগান্তির শিকার না হয়।

পণ্যের দাম নিয়ে একটি সংশোধিত মূল্য তালিকা প্রকাশ করা হয়।

তালিকা অনুযায়ী ইউ এইচটি ’দুধ’ প্রতি লিটার ৫ কাতারি রিয়াল, ’আল ওয়াহা মুরগি’ ৮০০গ্রাম ১৩.২৫ কাতারি রিয়াল, ’ফ্রোজেন মুরগী’ প্রতি কেজি ১১ কাতারি রিয়াল, ’পাঞ্জাব গার্ডেন বাসমতি চাল’ প্রতি ৫ কেজি ২৯ কাতারি রিয়াল, ’ভোজ্য তেল’ ১.৮ লিটার দাম ৬.৭৫ কাতারি রিয়াল, এবং আটা প্রতি ৫ কেজি দাম ১৬ কাতারি রিয়াল সহ আরো অন্যান্য পণ্যের দাম নির্ধারণ করে প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা কাতারের সকল প্রদান মার্কেট গুলোতে সরবরাহ করা হয়েছে, যাতে সবাই এ তালিকা অনুযায়ী পণ্য বিক্রি করেন।

এমনকি এই মূল্য তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইট সহ সকল সামাজিক গণমাধ্যম গুলিতেও পোস্ট করা হয়েছে।

রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রতিনিধি এই বিষয়টি তদারকি করবে

আপনার মতামত দিন