দরিদ্র অসহায় মানুষের মধ্যে ২ টাকার বিনিময়ে ইফতার বিতরণ

0
bissobarta.com
বন্ধন

স্টাফ রিপোর্ট: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় সমাজসেবামূলক সংগঠন ‘বন্ধন’ এর উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত দরিদ্র অসহায় মানুষের মধ্যে দুই টাকার বিনিময়ে ইফতার বিক্রয় করা হয়।

সোমবার (২০মে২০১৯ইং) বিকাল ৪টা য় উপজেলা সদরের ভানুগাছ বাজারের ১০নং পয়েন্টে এর সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে দুই টাকায় ইফতার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম মুগ্নি মোহিত, রফিকুল ইসলাম রোহেল, সাবেক কাউন্সিলর আশরাফুল হক বদরুল, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি মামুনুর রশিদ, সম্পাদক এ্যাড. মো. সানোয়ার হোসেন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুর, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সম্পাদক শাহিন আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানসহ আরোও বিভিন্ন পত্রিকার সাংবাদিকদৃন্দ।

এসময় বক্তারা বলেন, সামাজসেবামূলক সংগঠন ‘বন্ধন’ এর এই উদ্যোগে আমরা স্বাগত জানাই। আমরা চাই এ সংগঠনটি যেন আগামি দিন গুলোতে এভাবেই অসহায় মানুষের পাশে দাড়াতে পারে।

এসময় বক্তারা আরোও বলেন, ‘বন্ধন’ সংগঠনটি পরিচালনা করতে যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব।

আপনার মতামত দিন
Exit mobile version