কমলগঞ্জে কিশোর কিশোরীদের বয়সন্ধিকাল সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত

0
কমলগঞ্জে কিশোর কিশোরীদের বয়সন্ধিকাল সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত
কমলগঞ্জে কিশোর কিশোরীদের বয়সন্ধিকাল সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত বেসরকারি কনসাল্টিং ফার্ম ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড এর সহযোগিতায় কিশোর কিশোরীদের বয়সন্ধিকাল সম্পর্কে স্বাস্থ্য বার্তা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডাঃ মোহাম্মদ ইয়াহইয়া।

কর্মশালায় কিশোর কিশোরীর জন্য স্বাস্থ্য বার্তায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আরো দায়িত্বশীল হতে ধারণা দেওয়া হয়।দৈনিক আমাদের সময়. কম এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি সোহেল রানার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সহ স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা রুবী।

আরোও পড়ুন: কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি বাজারে ৩২ হাজার টাকা জরিমানা আদায়

এছাড়াও এসময় আরোও উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহীন আহমদ, বার্তা সংস্থা পিবিএ এর জেলা প্রতিনিধি মো.আহাদ মিয়া, সাদিকুর রহমান সামু সহ প্রমুখ। [মোঃ আহাদ মিয়া কমলগঞ্জ প্রতিনিধি]

আপনার মতামত দিন
Exit mobile version