ভারতের গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পযন্ত ১৮ জন নিহত

0
142
bissobarta.com
ভয়াবহ আগুনের ঘটনা

ভারতের গুজরাট রাজ্যের সুরাট ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এখন পযন্ত ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়াগেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার(২৪মে) বিকেলে রাজ্যের সুরাটের তক্ষশীলা নামের ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের অধিকাংশের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।এদের বেশিরভাগই শিক্ষার্থী।

এনডিটিভির খবরে বলা হয়, সুরাটের ওই ভবনে কোচিং সেন্টার রয়েছে যেখানে অসংখ্য ছাত্র ছাত্রীরা লেখাপড়া করেন। ভবনটির একেবারে উপরের তলায় কোচিং সেন্টার অবস্থিত। এসময় প্রাণ বাঁচাতে ভবনের ছাদ থেকে লাফ দেয় কয়েকজন ছাত্ররা। তৃতীয় ও চতুর্থ তলা থেকেও মানুষকে লাফ দিতে দেখা যায়। লাফ দেওয়ার ভিডিও ফুটেজ দেখা গেছে টেলিভিশন চ্যানেল গুলোতে। এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী মারা যাওয়ার খবার পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে—সেই বিষয়ে এখনো  সঠিক কিছু জানা যায়নিতবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্টসাকিট থেকে আগুন লাগতে পারে।

জিনিউজ বলছে, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। আগুন লাগার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি পড়ে যায়। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

সুরাটের মেয়র বলেছেন, ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে ওই ভবনের আশপাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।

সুরাটের পুলিশ কমিশনার সতীশকুমার মিশ্র জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কারণ সব মিলিয়ে প্রায় ৪০ জন ঝাঁপ দিয়েছেন ওই বহুতলের উপর থেকে।

এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলে লোকসভার ক্যাবিনেটের শেষ বৈঠক করেছেন তিনি।

সেসময় এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন তিনি। মোদি গুজরাট সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন।

অন্যদিকে নিহতদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ।

[বিশ্ববার্তা ডেস্ক]

আপনার মতামত দিন