সিরিয়ার ইদলিব প্রদেশের উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর উপর সরকারী সেনা বাহিনীর হামলা

1
146
bissobarta.com
syria

ডেস্ক রিপোর্ট: সিরিয়ার ইদলিব প্রদেশে দেশটির সরকারি সেনারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর হামলা জোরদার করেছে । সাময়িক যুদ্ধবিরতি চুক্তির পর সিরিয়া ও রাশিয়ার সেনাদের ওপর উগ্র সন্ত্রাসীরা দফায় দফায় হামলার কারণে সরকারি সেনারা ইদলিব প্রদেশ এ অভিযান চালায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সরকারি সামরিক বাহিনী ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চলে উগ্র সন্ত্রাসীদের আস্তানাগুলো ধ্বংস করে দিয়েছে। ইদলিবের সঙ্গে হামা প্রদেশের সীমান্ত রয়েছে। সানা আরো জানিয়েছে, ধ্বংস হওয়া বেশিরভাগ আস্তানা ছিল আন-নুসরা ফ্রন্ট বা ফতেহ আশ-শামের । এছাড়া নুসরা গোষ্ঠী যুদ্ধবিরতির আওতায় ছিলনা। সানার খবরে বলা হয়েছে, এই হামলায় সিরিয় সেনাদের গোলার আঘাতে তুরস্কের দুই সেনা আহত হয়েছে। সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে ওই গোলা আঘাত হানে বলে তুর্কি সরকার জানিয়েছে । তুরস্ক সরকার ইদলিবের কিছু সরকার-বিরোধী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। কিন্তু রাশিয়া ও ইরান এ গোষ্ঠী কে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।সিরিয়ার বেশিরভাগ এলাকা বর্বর সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও ফতেহ আশ-শামসহ তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাত থেকে মুক্ত হয়েছে। কিন্তু ইদলিব ও হামা প্রদেশে এখনো সন্ত্রাসীদের তৎপরতা রয়েছে।

আরোও পড়ুন: রমজান মাসে প্রকাশ্যে দিনে কোন খাবার গ্রহণ করলে অর্ধলক্ষাধিক জরিমানা: আরব আমিরাত

এবার ইদলিবে সরকারি সেনাদের অভিযানের পর এসব এলাকাও সন্ত্রাসী মুক্ত হবে বলে সিরিয় সরকার আশা প্রকাশ করছে।

আপনার মতামত দিন