পেটের ভিতরে ৬ হাজার ইয়াবা : নারীসহ ৪ জন আটক

0
170
bissobarta.com
পেটের ভিতরে ৬ হাজার ইয়াবা নারীসহ ৪ জন আটক

স্টাফ রিপোর্ট: গোয়েন্দা পুলিশ কুমিল্লায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে এক নারীসহ ৪ জনকে আটক করে। আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের পেট থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আজ রবিবার (৫-৫-২০১৯ইং) ভোর রাতে চট্টগ্রাম মহাসড়কে জেলার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী প্রেসিডেন্ট ট্রাভেলস নামে একটি বাসে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।

এই অভিযানে আটককৃতরা হলেন নড়াইল জেলার লোহাগড়া থানার হাসান শেখ বাবু, ফারজানা আক্তার, আকাশ আহমেদ ও যশোরের অভয়নগর থানার আবির আহমেদ বাধন।

কুমিল্লা জেলা ডিবি ওসি নাসির উদ্দিন মৃধা জানান, গোপন তথ্য ভিত্তিতে জানা যায় যে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে ইয়াবা চালান যাচ্ছে। এ খবর পেয়ে ভোর রাতে ডিবির এসআই ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানো এক সময় ঢাকাগামী প্রেসিডেন্ট ট্রাভেলস যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ১ নারীসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তাদের পেটে ভিতরে ইয়াবা রয়েছে। ডিবি পুলিশ তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে কুমিল্লা নগরীর একটি ক্লিনিকে চারজনের পেট এক্সেরে করলে নিশ্চিত হওয়া যায় তাদের পেটের মধ্যে ইয়াবা রয়েছে।বিশেষ পদ্ধতিতে তাদের পেট থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়।

ডিবির এসআই ইখতিয়ার উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে জেলার দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

আপনার মতামত দিন